

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। এর প্রকৃতি কারণ ও ঘটনার রহস্য জানতে ঘটনাস্থলে এসেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম আদ-দ্বীন হাসপাতালে আসে।
নাম প্রকাশ না করার শর্তে টিমের এক সদস্য বলেন, আমাদেরকে সিনিয়র স্যাররা এখানে ডেকেছেন। আমরা উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস নিয়ে এসেছি। যে কক্ষে নবজাতকরা মারা গেছে সেই কক্ষে আমরা এসব ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করব। এখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা। আর ছড়িয়ে থাকলে কোন গ্যাস এবং কী পরিমাণে ছড়িয়েছে-তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে প্রবেশ করলে কক্ষটির ভেতরে তীব্র দুর্গন্ধ অনুভূত হয়। সেখানে বেশিক্ষণ অবস্থান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই নিশ্বাস নিতে কষ্ট হয় এবং চোখে জ্বালাপোড়া শুরু হয়।
এর আগে সিআইডির ক্রাইমসিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। সরেজমিনে দেখা যায়, তারা পোস্ট অপারেটিভ রুমে প্রবেশ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা সংগ্রহ করে। প্রায় এক ঘণ্টা ধরে তারা এ কার্যক্রম পরিচালনা করে।
ক্রাইমসিন টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সব দিক বিবেচনায় রেখে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এসব নমুনার ফরেনসিক পরীক্ষা করা হবে। মূলত নিষ্পাপ শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করাই তাদের তদন্তের লক্ষ্য।
