বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে ডিএমপি কমিশনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১২:০৩ পিএম
আদ-দ্বীন হাসপাতালে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
expand
আদ-দ্বীন হাসপাতালে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (২৭ মে) রাতে এ ঘটনা ঘটে।

বুধবার (১৭ মে) সকালে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

এর আগে, ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনও জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তের পর আসল তথ্য বলা যাবে।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওয়ার্ডে এসির হঠাৎ ত্রুটি দেখা দেয়। এরপর সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার তাৎক্ষণিক অবনতি ঘটলে ছয় শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের বয়স হবে এক থেকে দুই দিন, সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন