বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে  দেশবাসীকে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০২:৩৯ পিএম
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
expand
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের চেতনা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।

মন্ত্রী আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর মূল শিক্ষা নিহিত। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক আমাদের অঙ্গীকার।

তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

মন্ত্রী মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন