

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের জন্য বিদেশি ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন দেশে আবেদন করেও অনেকেই প্রত্যাখ্যাত হচ্ছেন।
এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি নিজেও বিষয়টি নিয়ে চিন্তিত।” তবে তিনি মনে করেন, দেশের সার্বিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমাদের নিজেদের কিছু আচরণ ও সুনামের ঘাটতির কারণেই অনেক দেশ এখন কঠোর হচ্ছে। ফলে ভিসা পাওয়া আগের তুলনায় জটিল হয়ে গেছে।”
তিনি উদাহরণ টেনে বলেন, “জার্মানিতে উচ্চশিক্ষা পুরোপুরি বিনামূল্যে, তাই অনেক বাংলাদেশি সেখানে পড়তে যেতে চায়। কিন্তু সম্প্রতি দেশটির দূতাবাসে প্রায় ৮০ হাজার আবেদন জমা পড়েছে, যেখানে তারা বছরে সর্বোচ্চ দুই হাজার আবেদনই প্রক্রিয়া করতে পারে। ফলে আবেদনকারীর চাপ বেড়েছে।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অনুরোধে জার্মান কর্তৃপক্ষকে বলা হয়েছে পাকিস্তানের মতো সমসংখ্যক শিক্ষার্থী নেওয়ার বিষয়ে বিবেচনা করতে।
তিনি বলেন, যেসব দেশের বাংলাদেশে দূতাবাস নেই, সেসব দেশে ভিসা প্রক্রিয়ায় আরও জটিলতা দেখা দিচ্ছে। বিশেষ করে যারা শিক্ষা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যেতে চান, তারা এই সমস্যায় সবচেয়ে বেশি পড়ছেন।
মন্তব্য করুন
