শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ২০ জিপ পেল ডিএমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পিএম
নতুন ২০ জিপ পেল ডিএমপি
expand
নতুন ২০ জিপ পেল ডিএমপি

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ ডিএমপিতে হস্তান্তর

রাজধানীতে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-কে ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয়েছে। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি ডিএমপিতে যুক্ত করা হবে বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে এসব গাড়ি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি ডিএমপির কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে প্রতীকীভাবে গাড়ির চাবি গ্রহণ করেন। ডিএমপি সূত্র জানিয়েছে, নতুন এসব গাড়ি যুক্ত হওয়ায় রাজধানীর টহল কার্যক্রম আরও জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন