বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:২০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঈদুল আজহা শেষে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই উদ্যোগের আওতায় আজ বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

এ সময়ের মধ্যে কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে, টিকিট সংগ্রহের সময়ই সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন