শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড
expand
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড

তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড (USS Fitzgerald) বাংলাদেশে এসে পৌঁছেছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ অতিথি জাহাজটিকে স্বাগত জানায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিট এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে।

এর ফলে নৌবাহিনীদ্বয়ের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সফরকালে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, শুভেচ্ছা সফরের মাধ্যমে দু’দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যত প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। জাহাজটি সফর শেষে আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

এর আগে ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করে বলে জানিয়েছে আইএসপিআর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন