শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অযোগ্য শেখ হাসিনা, আ.লীগের বিচার শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম
expand
নির্বাচনে অযোগ্য শেখ হাসিনা, আ.লীগের বিচার শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) ফরমাল চার্জের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এমনকি তার সরকারি চাকরিতেও এখন অযোগ্যতা তৈরি হয়েছে।

আইন মন্ত্রণালয় গত সোমবার রাতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর সংশোধন (ধারা ২০(সি)) অনুযায়ী এই অধ্যাদেশ জারি করেছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

ফরমাল চার্জের কারণে ইতোমধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি সাইফুল ইসলামসহ বহু সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফসহ আরও কয়েকজন নেতার ক্ষেত্রেও সম্প্রতি ফরমাল চার্জ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর মধ্যে জাতীয় সংসদ, স্থানীয় সরকার, জেলা ও উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক পদে নির্বাচন ও দায়িত্ব পালনও অন্তর্ভুক্ত।

একইসাথে তারা প্রজাতন্ত্রের কোনো সরকারি পদে নিয়োগ পেতে পারবেন না। তবে অধ্যাদেশে স্পষ্ট করা হয়েছে যে, যদি ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি খালাস পান বা অব্যাহতি দেন, তবুও এই বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের জন্য কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আদালতে ইতোমধ্যেই বিভিন্ন মামলার সাক্ষীরা আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণ করেছেন। এগুলোকে ভবিষ্যতের তদন্তে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, প্রাথমিকভাবে শুধুমাত্র আওয়ামী লীগের বিষয়ে তদন্ত চলছে। পরে প্রয়োজন হলে অন্য কোনো রাজনৈতিক দল জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন