

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারদীয় দুর্গাপূজার উপলক্ষে টানা বারো দিনের ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) থেকে দেশের সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও ক্লাস শুরু হয়েছে।
দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন প্রাণ ফিরে পেয়েছে স্কুলের প্রাঙ্গণ।
এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো আগেই শ্রেণি কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয়। ওই সময়ের মধ্যে শারদীয় দুর্গাপূজা ছাড়াও ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটি অন্তর্ভুক্ত ছিল।
এ ছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ যোগ হয়ে মোট ১২ দিনের টানা ছুটি শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) ছিল শেষ দিন।
দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান এই ছুটির আওতায় ছিল। এর পাশাপাশি গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হয়েছিল।
শিক্ষার্থীদের যাতে দীর্ঘ ছুটির মধ্যেও কোনো পরীক্ষার চাপ না থাকে, সে বিষয়ে আগেই নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়—২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার দিন নির্ধারণ করা যাবে না।
ফলে ছুটির অবসান ঘটিয়ে আজ বুধবার থেকে শুরু হয়েছে নিয়মিত পাঠদান কার্যক্রম, আর শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও সরব হয়ে উঠেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
মন্তব্য করুন
