শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে আসেনি: সমাজকল্যাণ উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম
সমাজকল্যাণ উপদেষ্টা
expand
সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে, আমরা জাদু দিয়ে সব কিছু করে ফেলব।’ সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যেখানে হাত দিই সেখানেই দুর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পোকামাকড়ের মতো দুর্নীতি। এই অবস্থা শুধু ১৬ বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে।

টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থবছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, আমি যদি সময় পাই, তাহলে এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে।

এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব-উর-রহমান (উপসচিব)। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন