শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির ৩৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৩:০১ পিএম আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:০৩ পিএম
expand
বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির ৩৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির পরিচিতি ও আলোচনা সভা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আজিজ চৌধুরী সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান।

এ সময় আবদুল আজিজ চৌধুরীকে সভাপতি এবং মো. জাহাঙ্গীর আলম প্রধানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির ৩৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, দেশের উন্নয়নে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহনে বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যানবাহন ব্যবস্থার উন্নয়ন হলেও যাত্রীসেবার মান এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি।

বক্তারা আরও বলেন, বর্তমানে পরিবহন খাত বাংলাদেশে একটি চলমান শিল্পে পরিণত হয়েছে। এ খাতে মালিক, চালক, শ্রমিক ও যাত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। পাশাপাশি পরিবহন সংক্রান্ত বিভিন্ন সভা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবদুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি জাকির হোসেন এবং প্রধান উপদেষ্টা শাহ আশরাফ উদ্দিন আহমেদ শামীম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন