

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একটি নিশ্চিত ও ভালো জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও শেষ পর্যন্ত ফেরত আসতে হচ্ছে অনেক বাংলাদেশিকে।
অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ফেরত পাঠানো হলো একদল অভিবাসীকে। এই দফায় মোট ৩০ জন বাংলাদেশি দেশে ফেরেন, এর মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইট।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে ফেরত আসা যাত্রীদের কেউই গণমাধ্যমে কথা বলেননি।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিন ধাপে মোট ১৮৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। একই প্রক্রিয়ায় অন্য অনেক দেশের নাগরিকরাও দেশে ফিরে যাচ্ছেন।
মন্তব্য করুন
