বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:২৮ এএম
বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
expand
বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার এবং আধুনিক কার্গো ফ্যাসিলিটি স্থাপনের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

জানা গেছে, প্রতিনিধি দলটি বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে বগুড়ায় পৌঁছে সম্ভাব্য স্থান পরিদর্শন, অবকাঠামোগত সক্ষমতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, উত্তরাঞ্চলের যোগাযোগ, রপ্তানি কার্যক্রম এবং বিমান চলাচল খাতকে আরও আধুনিক ও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন