সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কনস্টেবল রবিউলের মৃত্যুতে দুদকের শোক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৭:২৫ পিএম আপডেট : ০৪ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল মো. রবিউল আওয়াল
expand
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল মো. রবিউল আওয়াল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল মো. রবিউল আওয়ালের মৃত্যুতে শোক জানিয়েছে সংস্থাটি। রোববার (৩ মে) দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্বাক্ষরিত এক বার্তায় শোক প্রকাশ করা হয়।

এর আগে, রোববার ভোর ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জে নাচোল-আড্ডা সড়কের বেনিপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রবিউল।

দুদকের শোক বার্তায় বলা হয়, দুদকের সর্বস্তরের সহকর্মীবৃন্দ মরহুম মো. রবিউল আওয়ালের অকাল মৃত্যুতে গভীর শোকাহত। এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানানো হয় শোক বার্তায়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. রবিউল আওয়াল গত ১ ডিসেম্বর দুদকে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি নওগাঁতে দুদক কার্যালয়ে কর্মরত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন