

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ছয় বছর পূর্ণ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর)। ২০১৯ সালের এই দিনে বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী ছাত্র আবরারকে।
ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে আবরারের একটি পুরোনো ফেসবুক পোস্ট। বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে লেখা সেই স্ট্যাটাসটি ফের ভাইরাল হয়ে পড়েছে, যেখানে লাইক সংখ্যা পেরিয়েছে সাড়ে চার লাখ এবং শেয়ার হয়েছে ৭৩ হাজারের বেশি।
আগামীকাল আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের সকল জেলা শিল্পকলায় একযোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে মূল অনুষ্ঠানটির উদ্বোধন হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘আবরার ফাহাদ: বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের ৫ অক্টোবর আবরার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন- ‘৪৭ সালে দেশভাগের পর পশ্চিমাংশে কোনো সমুদ্রবন্দর ছিল না। সরকার তখন ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের অনুরোধ করলেও ভারত রাজি হয়নি। বাধ্য হয়ে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। আজ ভাগ্যের পরিহাসে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য ভারতকে হাত পাততে হচ্ছে।’
আরেক অংশে তিনি লিখেছিলেন- ‘যে দেশে এক রাজ্য অন্য রাজ্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়াই দিনে দেড় লাখ কিউবিক মিটার পানি দিতে রাজি। নিজেদের সম্পদ রক্ষার নামে তারা কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে, অথচ আমরা নিজেদের গ্যাস দিয়েই প্রতিবেশীর বাতি জ্বালাতে চাই।’
শেষে তিনি উদ্ধৃত করেন কবির সেই বিখ্যাত পঙক্তি- ‘পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মত সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও।’
মন্তব্য করুন
