

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন দলের প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘আজকে বিরোধীদল নানা ধরেন কথা বলেন, হুমকি-ধমকি দেন। জনগণকে নিয়ে নাকি তারা রাস্তায় নামবেন। বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি আর জনগণের নেতা হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। যারা এ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।’
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। যিনি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পৌঁছে দিয়েছেন, কৃষকের ঋণ মৌকুফ করেছেন ও ইমাম-মুয়াজজিনদের বেতন-ভাতা নিশ্চিত করেছেন।’
সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
মন্তব্য করুন
