শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করবে সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পিএম
ডাল
expand
ডাল

দেশে মজুতের পরিমাণ আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার ৭২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ (৩০ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে।

উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতির মাধ্যমে এ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কারিগরি স্পেসিফিকেশন অনুযায়ী ৫০ কেজি ওজনের বস্তায় এই মসুর ডাল সরবরাহ করা হবে।

মোট ক্রয় প্রক্রিয়াটি তিনটি লটে বিভক্ত করা হয়েছে: লট-১ : ঢাকার কারওয়ান বাজারের শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ হাজার মেট্রিক টন ডাল সরবরাহ করবে। যার মূল্য ২৩ কোটি ৯৬ লাখ টাকা।Geographic Reference

লট-২ : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারের মেসার্স সালমান খুরশিদ ৩ হাজার মেট্রিক টন ডাল সরবরাহ করবে। যার মূল্য ২৩ কোটি ৯৬ লাখ টাকা।

লট-৩ : একই প্রতিষ্ঠান (মেসার্স সালমান খুরশিদ) ৩ হাজার মেট্রিক টন ডাল ২৪ কোটি ৫০ লাখ টাকায় সরবরাহ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন