

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের উত্তর-পূর্বাঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় ৫ জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
হাওর অঞ্চলের ভুগাই–কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে ইতোমধ্যেই বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭ মে পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে স্থানভেদে ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর ফলে সুরমা–কুশিয়ারা, ধনু–বাউলাই এবং ভুগাই–কংসসহ প্রধান নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে। এতে নদ-নদীর পানি ধীরে ধীরে হ্রাস পেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন
