সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে ২ লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ১১:২৬ এএম
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের লোগো
expand
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের লোগো

হোটেলের বাথরুমে নারীদের গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই দুই ক্রিকেটারকে আদালতে উপস্থাপন করা হলে তাদের ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিনে মুক্তি দেয়া হয়।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে নারাহেনপিতার একটি হোটেলের নারী অতিথিরা অভিযোগ করেন যে, বাথরুমে থাকাকালীন মুঠোফোনের মাধ্যমে তাদের ভিডিও করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই ওই ক্রিকেটারদের গ্রেপ্তার করা হয়।

শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, নারাহেনপিতা পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে যে এই ভিডিওগুলোর কোনোটি অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে কি না। প্রাথমিক শুনানির জন্য খেলোয়াড়দের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। আগামী ২৫ মে তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

তবে এ বিষয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank