শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি আমার দেশ সম্পাদক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে অপারেশন করে তার পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে। ডাক্তারদের পরামর্শে এ অপারেশন করা হয়।

অপারেশন করেন প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়ার রহমান। এ্যানেসথেসিয়ায় ছিলেন প্রফেসর ডা. ইদ্রিস ও ডা. রফিকুল ইসলাম। অপারেশনসহ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন।

আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও মাহমুদুর রহমানের সহধর্মিণী ফিরোজা মাহমুদ, আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক এম আবদুল্লাহসহ পরিবারের সদস্য ও সহকর্মীরা এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় অপারেশনের পরই আমার দেশ সম্পাদকের জ্ঞান ফিরে এবং দুপুর থেকে তিনি স্বাভাবিক রয়েছেন।

ডাক্তাররা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মাহমুদুর রহমান হাসপাতালে ভর্তি হন এবং রাতে অবস্থান শেষে সব ঠিক থাকলে শুক্রবার তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে। মাহমুদুর রহমানের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আশু সুস্থতা কামনা করে বৃহস্পতিবার বাদ আসর পত্রিকা কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমার দেশ-এর সহকর্মীরা এই দোয়ায় শরিক হন। দোয়া পরিচালনা করেন শায়খ মাওলানা আলী হাসান তায়েব। এতে মাহমুদুর রহমানের আশু সুস্থতা কামনা করা হয়। আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক এম আবদুল্লাহ, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধান ও আমার দেশ পরিবারের সদস্যরা দোয়া মাহফিলে শরিক হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন