শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণ হারানো সেই ফায়ার ফাইটারের ঘরে জন্ম নিলো পুত্র সন্তান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:১২ পিএম আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
expand
প্রাণ হারানো সেই ফায়ার ফাইটারের ঘরে জন্ম নিলো পুত্র সন্তান

ফায়ার ফাইটার নুরুল হুদার প্রাণ হারিয়েছেন মাত্র ১২ দিন। এখনো শোক কাটেনি পরিবার ও সহকর্মীদের। তবে, শোকসন্তপ্ত পরিবারকে নতুন আশা শুরুর বার্তা নিয়ে পৃথিবীতে আসলো প্রয়াত হুদার শেষ চিহ্ন পুত্র সন্তান।

গেলো ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন ফায়ার ফাইটার নুরুল হুদা। কার্যক্রম চলাকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় তিনিসহ দগ্ধ হন ফায়ার সার্ভিসের চার জন। চিকিৎসাধীন থেকে একে একে প্রাণ হারান তিন জন। এদের মধ্যে, দগ্ধ হয়ে দুদিন চিকিৎসাধীন থেকে ২৪ সেপ্টেম্বর দুপুরে মৃত্যু কাছে হার মানেন নুরুল হুদা।

দেশ ও দশের জন্য জীবন উৎসর্গ করা এই ফায়ার ফাইটার যখন পৃথিবী ত্যাগ করেন, তখন তার স্ত্রীর সন্তান জন্ম দেয়ার দিন একেবারে সন্নিকটে ছিলো। সেই হিসেব অনুযায়ীই হুদার মৃত্যুর ১২ দিন পর তার সন্তানের জন্ম হলো আজ। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় হুদার পুত্র সন্তান।

মানুষকে বাঁচানোর যে স্বপ্ন নিয়ে নূরুল হুদা কাজ করতো, সেই স্বপ্ন ধরে রাখবে পরিবার এমন আশাপ্রকাশ করে পরিবারটির বলছে, সরকার ও সমাজ যদি পাশে থাকে, তাহলে বেঁচে থাকার শক্তি আর সাহস বাড়বে সকলের।

ফায়ার ফাইটার মো. নূরুল হুদার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের ধামাইলে। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন। নতুন সদ্যোজাত পুত্র সন্তান ছাড়াও নুরুল হুদার ১০ বছরের এক মেয়ে ও ৩ বছরের একজন ছেলে সন্তান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন