

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেন, নির্বাচনে যেই রাজনৈতিক দল বা জোট বিজয়ী হবে, ভারতের অবস্থান সেই সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার।
সোমবার সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের কূটনৈতিক সংবাদিক সংগঠন ডিকাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিক্রম মিশ্রি বলেন, ভারত চায় বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যা “মুক্ত, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য” হবে। তাঁর ভাষায়, “নির্বাচন যেন ঘোষিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়—এটাই আমাদের প্রত্যাশা।”
প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, বাংলাদেশের জনগণই ঠিক করবে নির্বাচনে কারা অংশ নেবে এবং কারা নেবে না। দিল্লির অবস্থান স্পষ্ট—“জনগণের রায়ের ভিত্তিতেই যে সরকার গঠিত হবে, ভারতের সহযোগিতা থাকবে তাদের সঙ্গেই।”
অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে এই সরকারকে অসাংবিধানিক বলছেন, কিন্তু আমরা তাদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম অভিনন্দন জানিয়েছেন।”
প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতীয় অবস্থান জানতে চাইলে মিশ্রি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়, যা বিচারিকভাবে পর্যালোচনা করা হচ্ছে।
এছাড়া, কোটা আন্দোলনের সময়ের সহিংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আমরা মাটির বাস্তবতা নিজেরাই প্রত্যক্ষ করেছি।”
সবশেষে মিশ্রি স্পষ্ট করে বলেন, “ভারত কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। বাংলাদেশে যেই সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসবে, দিল্লি তার সঙ্গেই কাজ করবে।”
মন্তব্য করুন
