সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে উলশী খালের পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম
যশোরের উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
যশোরের উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাশীর যদনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল।

দীর্ঘ ৫০ বছরে উলাশী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্ব সংকটে পড়েছে। সেই খাল পুনঃখনন উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর আগে জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খালটি পুনঃখনন কাজের উদ্বোধনে করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন