

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে একদিনের বিশেষ সফরে আসছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (২৭ এপ্রিল) তার এই সফর ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরকালে তিনি শার্শার ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন প্রকল্প এবং যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা বলছেন, এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার পানি নিষ্কাশন ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।
এদিন বিকেলে শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রোববার জনসভাস্থল ও বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সরকার গঠনের পর খুলনা বিভাগে এটি প্রধানমন্ত্রীর প্রথম জনসভা, যা যশোরবাসীর জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে জেলার উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
মন্তব্য করুন