রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক হলেন ইসহাক সরকার ও সদস্য সচিব হলেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।

রোববার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, কর্মীদের নিয়ে মিছিল করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।

অন্যদিকে ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার ঢাকা-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন। জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন