

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কর্তৃত্ববাদের পতন ঘটিয়ে যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই স্বপ্ন পূরণের জন্য সংস্কারের ধারাবাহিকতা টিকিয়ে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়াঁ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতিকে পুষ্ট করার যে “গোপনীয়তার সংস্কৃতি”রয়েছে, তা ভাঙতে মুক্ত ও নিরাপদ সংবাদ পরিবেশন অপরিহার্য। পূর্ববর্তী সরকারের সময় প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে সরকারি সেবা খাত ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে।
সংস্কার কমিশনে টিআইবির অংশগ্রহণের বিষয়ে ভালেরিয়াঁ বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়তে হলে টিআইবিকে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং একই সঙ্গে ক্ষমতার সমালোচনাও করতে হবে।”
অর্থপাচার ঠেকাতে নাগরিক সমাজকে আরও সক্রিয় থাকতে হবে জানিয়ে টিআই চেয়ারম্যান বলেন, 'যারা অর্থলুটের সঙ্গে জড়িত, তারা নানামুখী আইনি দুর্বলতার সুযোগ নিয়ে সুরক্ষার বলয়ে লুকিয়ে আছে। প্রতিটি দেশে কারা এই আইনি সুরক্ষার পেছনে কাজ করছে তা আমাদের জানতে হবে; যাতে অর্থ প্রত্যার্পণে আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় হতে পারে৷
মন্তব্য করুন
