

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাবাসীর জন্য আজ কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) দুপুরের মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
সকালে (৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা) দেওয়া সংক্ষিপ্ত পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দুপুরের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
গতকাল (রোববার) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার (পাঁচ দিনের) পূর্বাভাসে বলা হয়েছে—আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে অক্টোবরের শুরুতেই দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি বাড়ছে। এর প্রভাবে রাজধানীতেও মাঝে মাঝে হালকা বৃষ্টির প্রবণতা থাকবে।
মন্তব্য করুন
