বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী (১ মে) মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শ্রমিক সমাবেশ’ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি সরকার শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তায় বিশ্বাস করে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, ইতোমধ্যেই বিএনপি সরকার শ্রমিকদের জন্য নানা প্রনোদনা ঘোষণা করেছে।

বিএনপির শ্রমিকের অধিকার ও মর্যাদা বুঝে তাই নির্বাচনী ইশতেহারে শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদার বিষয়গুলো ঘোষণা করেছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগে শ্রমিকদের অধিকার নিয়ে নানা কথা বলেছিলো, কিন্তু নির্বাচনী ইশতেহারে সেরকম কোন প্রস্তাবনা দেখতে পাইনি। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলেও প্রত্যাশা করেন নজরুল ইসলাম খান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন