

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সড়কে প্রতিদিনই নানা অনুষ্ঠানের কারণে যানজট ও বিড়ম্বনার মুখে পড়েন সাধারণ মানুষ।
বিশেষ করে যেসব সড়কের আশপাশে গুরুত্বপূর্ণ বৈঠক বা রাজনৈতিক কর্মসূচি থাকে, সেখানে চলাচলে সমস্যা হয় বেশি। তাই সকালেই জেনে রাখা ভালো, আজ কোথায় কোন অনুষ্ঠান হচ্ছে।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে উল্লেখযোগ্য কিছু কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো—
সকাল ১০টা ৩০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত হবে ‘Research to Market: Strengthening Bangladesh's Innovation Ecosystem through Academic-Industry-Research Partnerships’ শীর্ষক গোলটেবিল আলোচনা।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
একই সময়ে (সকাল ১০টা) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি আলোচনাসভা হবে। সেখানে অতিথি হিসেবে থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুপুর ২টায় বিএনপি আয়োজিত ‘কূটনীতিক প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিকেল ৩টা ৩০ মিনিটে বসুন্ধরায় তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার মান্যবর এ. বরিস একিঞ্চির নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে থাকবেন তুরস্কের রাষ্ট্রদূতও।
অন্যদিকে, একই দিনে বিকেল ৩টায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনে।
আজকের এই অনুষ্ঠানগুলো রাজধানীর বিভিন্ন সড়কে যানজট ও চলাচলে কিছুটা প্রভাব ফেলতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে বিকল্প রুট বা সময় ঠিক করে নেওয়া সবার জন্যই ভালো হবে।
মন্তব্য করুন
