মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটেনে আরও স্কলারশিপ চায় সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম
ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।
expand
ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।

বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলনের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী শিক্ষাবৃত্তির সুযোগ আরও বাড়ানোর অনুরোধ জানান।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, এ দেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে।

বৈঠককালে ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন