

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ নিউজ পেপারস অনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তারেক রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নীতিগত সহায়তার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিরা সংবাদপত্র শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ডিজিটাল রূপান্তর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং প্রণোদনা সংক্রান্ত দাবি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের গণমাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি সংবাদপত্র শিল্পকে আধুনিকায়ন ও টেকসই করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সরকারের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে গণমাধ্যমের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন
