শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাওয়ার্ডে মির্জা গালিবের নিয়োগ পাওয়া নিয়ে যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
expand
হাওয়ার্ডে মির্জা গালিবের নিয়োগ পাওয়া নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি তথ্য— যেখানে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ড. মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, তথ্যটি বিভ্রান্তিকর।

ড. মির্জা গালিব বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটি (Howard University)-তে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক (Assistant Professor) হিসেবে কর্মরত। তিনি ২০২২ সালের আগস্টে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

সামাজিক মাধ্যমে প্রচারিত পোস্টে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অসাধারণ ফলাফল—প্রায় ৯৮% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পরও তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি নাকি আক্ষেপ করে বলেছিলেন,

ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাবির চেয়েও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো। এই উদ্ধৃতিসহ পোস্টগুলোতে উল্লেখ করা হয়, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হয়েছেন—যা প্রকৃতপক্ষে সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, বিশ্ববিদ্যালয়ের নাম Harvard নয়, বরং Howard। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।

২০২২ সালেও একই দাবি ছড়িয়েছিল অনলাইনে। তখন রিউমর স্ক্যানার সরাসরি মির্জা গালিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজেই জানান,

“আমি হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছি। কেউ কেউ ভুলবশত ‘Howard’-কে ‘Harvard’ লিখছেন, আবার ‘Assistant Professor’-কে ‘Associate Professor’ বলছেন। এগুলো সত্য নয়।”

অর্থাৎ, ড. মির্জা গালিব যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও, তিনি হার্ভার্ড নয়, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক—এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে রিউমর স্ক্যানারের যাচাইকৃত প্রতিবেদনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন