

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে এবং এ প্রজ্ঞাপনের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সীমানায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টিতে উন্নীত করা হয়েছে, আর বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে।
এর আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বিশেষায়িত কমিটি কাজ সম্পন্ন করে। ৩০ জুলাই প্রকাশিত খসড়া প্রজ্ঞাপনে ২৬১টি আসন অপরিবর্তিত রাখা হলেও ৩৯টি আসনে সামান্য পরিবর্তন আনা হয়।
ইসির ঘোষণায় বলা হয়, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তি ও প্রস্তাব দেওয়ার সুযোগ ছিল ১০ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি ছিল পরামর্শ বা সুপারিশ।
২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন এসব দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়। পর্যালোচনা শেষে চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় ইসি, যা এখন গেজেটে প্রকাশিত হলো।
মন্তব্য করুন
