

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চীন থেকে ২০টি মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। দেড় হাজার কোটি টাকার বেশি মূল্যের এসব ইঞ্জিন পুরোপুরি বিনা পয়সায় বা অনুদান হিসেবে দেবে চীন।
এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী দুই বছরের মধ্যে চীনের অনুদানের ইঞ্জিন পাওয়ার প্রত্যাশা করছে রেলওয়ে।
বর্তমানে রেলে যুক্তরাষ্ট্র, জার্মানি, কোরিয়া, ভারতসহ নয়টি দেশের ইঞ্জিন রয়েছে। চীন থেকে ইঞ্জিন আমদানি হয়নি।
তবে দেশটি থেকে কয়েক দফায় কোচ আমদানি করা হয়েছে। অনুদানের ইঞ্জিন এলে দশম দেশ হিসেবে রেলের ইঞ্জিনের নির্মাতা হিসেবে চীনের নাম উঠবে।
মন্তব্য করুন
