

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছে।
রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠকে কমিশনের সদস্যরা জুলাই সনদের বিষয়বস্তু এবং এর কার্যকরী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও কমিশনের অবস্থান তুলে ধরেন। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। এছাড়াও গণমাধ্যমগুলো আমাদের কাজের প্রতি অসাধারণ সমর্থন দেখিয়েছে।”
প্রফেসর ইউনূস সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সুপারিশ দ্রুততম সময়ে কমিশনকে জানাতে নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান।
মন্তব্য করুন
