শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি: থানায় জিডি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
expand
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শরীয়তপুরের জাজিরা থানার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যা হুমকির ঘটনায় জিডি করা হয়েছে।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম শুক্রবার (৩ অক্টোবর) সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করে। পুলিশ খবর পেয়ে অভিযান চালালে তারা পালিয়ে যান।

এরপর, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পুলিশ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে ফোন করে এবং প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন।

ওসি মাইনুল ইসলাম জানান, মিথুন ঢালী নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য নিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছেন এবং ফোনের মাধ্যমে হত্যার হুমকিও দিয়েছেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

তাদের পরামর্শে জিডি করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন