শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব শিক্ষক দিবস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম
বিশ্ব শিক্ষক দিবস
expand
বিশ্ব শিক্ষক দিবস

আজ রোববার (৫ অক্টোবর) সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের দিনটি প্রতি বছরই উদযাপিত হয় নানা আয়োজনে।

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দিবসটি পালিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘গুণী শিক্ষক সংবর্ধনা’। সেখানে দেশের বিভিন্ন শিক্ষা স্তর—বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক পর্যায় থেকে নির্বাচিত ১২ জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রাথমিকভাবে এ তালিকায় ছিলেন ৩৬ জন শিক্ষক।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলা পর্যায়েও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করেই এ দিবসের সূচনা হয়। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিবসটি পালিত হয়, যেখানে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সংগঠন মূল সমন্বয়কের ভূমিকা পালন করে।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, বিশ্ব শিক্ষক দিবস কেবল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিনই নয়, এটি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এক বৈশ্বিক অঙ্গীকারের প্রতীকও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন