শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পে স্কেল বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি প্রদানের সময়সীমা বাড়ল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পে স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের চলমান কর্মসূচির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আসিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পালন করার কথা থাকলেও দেশের সব জেলায় তা সম্পন্ন করা সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় কমিটি সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল বর্ধিত সময়ে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে।

সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি ব্যাপক সাড়া জাগালেও নির্ধারিত সময়ের মধ্যে সকল জেলায় কার্যক্রম শেষ করা যায়নি।

তাই অবশিষ্ট জেলা প্রতিনিধিদের আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বম পে স্কেল দাবি আদায়ে সকল সংগঠনের ঐক্যবদ্ধ অবস্থানের ওপর গুরুত্বারোপ করে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নায্য দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত ৯ দফা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন