

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন ওঠে। আগামী মাসের মধ্যেই নাকি তিনি প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের গুঞ্জন নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজন মাহমুদ।
বুধবার (৮ এপ্রিল) রাতে ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব লিখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হলো।’
মন্তব্য করুন
