বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
expand
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও কমিটি দখলকে কেন্দ্র করে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা কোনোভাবেই “বাপের দোয়া–মায়ের দোয়া” ভিত্তিক নয়, বরং তদন্তের ভিত্তিতেই গঠন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি বিল পাসের সময় তাদের মধ্যে এ বিষয়ে কথা হয়।

সংসদে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক দখল করা হয়েছে, বিসিবি এখন আর স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না এবং এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অব্যবহার করে সারা বাংলাদেশের জেলা কমিটিকে প্রভাবিত করেছিলেন। সরকারি ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে একতরফাভাবে বিসিবির একটা বডি করা হয়েছিল।

পরে বিসিবি প্রসঙ্গে ফের সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এখানো কোনো বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করি নাই। এতদিন শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজ মাননীয় সদস্যের (হাসনাত) কল্যাণে জানলাম বাপের দোয়া কমিটিও আছে।

তিনি এ সময় আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়, ইন্টেরিম গভর্নমেন্টের সময় বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল, সেটা মানুষ জানে। কাদের নেতৃত্বে, কীভাবে দেশের অর্থনীতিতে নৈরাজ্য করা হয়েছিল? আমরা মনে করেছিলাম দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি।

তিনি আরও প্রশ্ন তোলেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের কারা নিয়ন্ত্রণে নিয়েছিল?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন