শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ সিলেট-ঢাকা রুটে চলবে বিশেষ ট্রেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সিলেট-ঢাকা রুটে যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে এবং পথে মাত্র চারটি স্টেশনে যাত্রাবিরতি দেবে।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।

রেলওয়ে সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলায় তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে গেলো বুধবার রাতে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারেনি। এর ফলে সিলেটের যাত্রীদের ভোগান্তি কমাতে শুক্রবার বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টায় ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যাবে। যাত্রাপথে এটি কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে ১০টা ৫০ মিনিটে এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে দুপুর ১টা ৩৩ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ট্রেনটি চূড়ান্ত গন্তব্য ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।

স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। এছাড়া শুক্রবার কালনী এক্সপ্রেসও বন্ধ রয়েছে। ফলে ওই দিনের যাত্রীদের সুবিধার্থে কালনী এক্সপ্রেসের পরিবর্তে বিশেষ ট্রেনটি চালানো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন