

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এটি তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসকদের জনগণের কাছে থেকে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন
