শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এক বছরে ১৪৩৮ জনের এইচআইভি শনাক্ত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম
expand
দেশে এক বছরে ১৪৩৮ জনের এইচআইভি শনাক্ত

বাংলাদেশে ২০২৪ সালে ১,৪৩৮ জন নতুন এইচআইভি আক্রান্ত শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১৪৯ জন রোহিঙ্গা। একই বছরে এইডসের কারণে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এবং ইউএনএআইডিএসের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত মোট ১২,৪২২ জন এইচআইভি আক্রান্ত রোগী (পিএলএইচআইভি) শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে দেশে প্রায় ১৬,৮৬৩ জন এইচআইভি আক্রান্ত আছেন।

এই তথ্যগুলো সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় প্রকাশ করা হয়। স্বাস্থ্যসেবা অধিদপ্তর, ইউএনএআইডিএস এবং ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে মহাখালীতে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার মূল বিষয় ছিল কী-পপুলেশন (গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী) এবং পিএলএইচআইভিদের জন্য অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিষেবা কীভাবে আরও কার্যকরভাবে দেওয়া যায়।

কর্মশালায় শিশু সুরক্ষা এবং সামাজিক পরিষেবা ব্যবস্থার সঙ্গে এইচআইভি প্রতিরোধ ও যত্নের সংযোগ তুলে ধরা হয়। ইউএনএআইডিএস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সাইমা খান এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির উপপরিচালক ড. জুবাইদা নাসরীন যৌথভাবে সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. শেখ সাইদুল হক।

এ সময় ইউনিসেফ ও ইউএনএআইডিএসের যৌথ প্রকাশিত বই ‘পলিসি অ্যান্ড প্রোগ্রামিং অ্যাপ্রোচ: লিংকিং এইচআইভি প্রিভেনশন উইথ হার্মফুল প্র্যাকটিস প্রিভেনশন ইন বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন