

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভাষা আন্দোলনের সৈনিক ও রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসক আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
সাধারণ মানুষ, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনও সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা প্রদানের পর একটি শোক র্যালি অনুষ্ঠিত হবে, যা শেষ হবে মরদেহ হস্তান্তরের মাধ্যমে ইব্রাহিম মেডিকেল কলেজে।
জীবদ্দশায় আহমদ রফিক দেহ দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাই তার দেহ শিক্ষার্থী ও গবেষকদের শিক্ষার কাজে ব্যবহার করা হবে। তার কোনো সন্তান ছিল না। তার জানাযা হবে কিনা তা জানা যায়নি। সম্ভবত তার জানাযাও হবে না।
আহমদ রফিক ভাষা আন্দোলনের অগ্রগণ্য নেতাদের একজন ছিলেন। তিনি একজন নিবিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক এবং চিকিৎসক। শুধু ভাষা আন্দোলনের ইতিহাসই নয়, রবীন্দ্র-গবেষণার ক্ষেত্রেও তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মৃত্যুতে সাহিত্য ও গবেষণার জগতে এক প্রাজ্ঞ বিদ্বানকে হারানো হলো।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে বারডেম হাসপাতালে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমদ রফিক। মৃত্যুর আগে তিনি কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন। বর্তমানে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে।
মন্তব্য করুন
