

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’-এর একটি বড় ডাটাবেজ হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। হ্যাক হয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ইতোমধ্যে কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
লিক হওয়া ডাটাবেজ যদিও এখনো পর্যন্ত ঠিক কতজনের তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে তথ্যের পরিমাণ ও ধরন বিবেচনায় ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ডাটা ব্রিচ হতে পারে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা গেছে, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেট, খুলনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, নরসিংদী, কুষ্টিয়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, জামালপুর, ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। যেখানে ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, কোন তারিখে কি পণ্য কেনাকাটা করেছে সেটি দেখা যাচ্ছে।
ডাটাবেজ লিক হওয়ার কারণে নানা ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা। এর মধ্যে রয়েছে ফিশিং কল বা ভুয়া মেসেজের মাধ্যমে প্রতারণা, ই-মেইল হ্যাকিং, স্প্যাম আক্রমণ, পরিচয় চুরি (আইডেন্টিটি থেফট) এবং আর্থিক জালিয়াতি।
হ্যাক হওয়া বিষয়ে স্বপ্নের এমডি বলেন, এ ঘটনাটি আমরা অবগত আছি। এটি গত বছর একটি হ্যাকার চক্র আমাদের কাছে ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে দাবি করে টাকা চেয়েছিল। তখন আমরা এটাকে পাত্তা দেইনি। কিন্তু গতকাল শুক্রবার (২৭ মার্চ) দেখলাম ডার্ক ওয়েবে কিছু ব্যবহারকারীর তথ্য ফাঁস করা হয়েছে। এ বিষয়ে আমরা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাহায্য চেয়েছি।
এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। উল্লেখ্য, বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন’র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি।
মন্তব্য করুন
