শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:৩১ এএম
জাতীয় সংসদ ভবন
expand
জাতীয় সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষের লেভেল-২-এ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ মার্চ) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, একই দিন বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সংসদ সচিবালয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন