শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:২৪ পিএম
ভাষাসৈনিক আহমদ রফিক
expand
ভাষাসৈনিক আহমদ রফিক

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত্যুর কয়েক মিনিট আগে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কিডনির জটিলতা ও বারবার স্ট্রোকের কারণে শারীরিক অবস্থা অবনতির পর বুধবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের প্রামাণ্য ইতিহাসবিদদের একজন। তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। সাহিত্য-সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা। রবীন্দ্রচর্চায় বিশেষ অবদানের জন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

আহমদ রফিক নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই ভাষাসৈনিক ২০০৬ সালে স্ত্রীকে হারান এবং নিঃসন্তান। তাঁর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে বিপুলসংখ্যক বই, যা ছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই।

মৃত্যুর আগে তিনি নিজের মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন