মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ
expand
ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (২৩ মার্চ) বেলা ২টার দিকে পৌর শহরের জে পি ফিলিং স্টেশনের সামনে প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেলের চালক এই ব্যারিকেড দেন।

এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মোটরসাইকেল চালকদের দাবি পাম্পের মালিকরা সরকারি নিয়ম মেনে মোটরসাইকেলে তেল সরবরাহ করছে না। অথচ খোলা বাজারে অধিক মূল্যে তেল পাওয়া যায়। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তেল বিতরণে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের আশ্বাসে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা ব্যারিকেড তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup