

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২ জনে।
একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন ৩৯৬ জন। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, বরিশাল বিভাগে ৮৭ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জন মারা গেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জনের মৃত্যু সর্বাধিক।
বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।
মন্তব্য করুন
