বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের টিকিট কালোবাজারিতে জড়িত দুই স্টুয়ার্ট বহিষ্কার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের (হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অপারেশন) দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায়।

টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ট মিনহাজুল ও ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানটিকে আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup